অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়
দি নিউজ লায়ন ; অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের অসুস্থতার খবর জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। খবর পেয়েই চিকিতসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, সৌরভের অসুস্থতার খবর পেয়েই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুইজনের সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেন। জানা গিয়েছে, বাড়িতেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি না নিয়েই তাঁকে ভর্তি করা হয় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে।
সৌরভের পরিবার সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই সৌরব কিছুটা অসুস্থতা বোধ করছিলে। শনিবার সকালেই জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ। চিকিতসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
হাসপাতালের আপতকালীন বিভাগে ভর্তি করা হয় তাঁকে। সৌরভের হৃদযন্ত্রে ব্লক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ইসিজি করা হয়েছে তাঁর। তবে হাসপাতাল সুত্রে এখনই স্পষ্ট করে কিছু জানা ন্না গেলেও তিই মৃদূ শ্বাসকষ্ট অনুভব করছেন বলে সুত্রের খবর। যে কারনে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে।
বিস্তারিত রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ি, সৌরভের শারিরীক অবস্থা আপাতত আশংকাজনক অবস্থায় নেই। জিম করার কারনে, কাজের চাপে নাকি ইউরোলজিক্যাল সমস্যার কারনে সৌরভ অসুস্থ হয়ে পড়েছেন তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চিকিতসকেরা।
ইতিমধ্যে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে কার্ডিওলজিষ্ট গিয়েছেন সৌরভকে দেখতে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লি গিয়েছিলেন সৌরভ একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে এসে ভালোই ছিলেন। গত বছরের শেষ দিনেও তিনি মুস্তাক আলি টুর্নামেন্টের প্রস্তুতি খতিয়ে দেখতে ইডেনে গিয়েছিলেন। এদিকে সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা। উদ্বিগ্ন সৌরভ অনুরাগীরাও।

Post a Comment